সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে বসতঘরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১০ মে, ২০২৫
  • ২০৫ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বড় ভাকৈর গ্রামে রুবিনা বেগম (৩৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের জামাল মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৭ মে) সকাল ৭টার দিকে জামাল মিয়া বাড়ির বাইরে যান। এক ঘণ্টা পর ফিরে এসে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি নবীগঞ্জ থানা পুলিশকে জানান।
খবর পেয়ে নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কৌশিক মল্লিকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় ইউপি সদস্য আমিরুল ইসলাম জানান, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। পরে জানতে পারি, রুবিনা ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।”
প্রায় এক মাস আগে জামাল মিয়ার সঙ্গে রুবিনার বিয়ে হয়। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। তিনি কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন বলেও পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
নবীগঞ্জ থানার এসআই কৌশিক মল্লিক বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com