সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামে বিদ্যুৎ সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে চলা একটি বিরোধকে কেন্দ্র করে কথিত সাংবাদিক নামধারী দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, হয়রানি ও সম্মানহানির অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার। গতকাল বুধবার (৭ মে) বেলা ৩টায় নবীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুস ছালাম ও সাবেক ইউপি সদস্য শেখ মোঃ ইসাক মিয়া। লিখিত বক্তব্যে তারা জানান, ফারুক মিয়া ও জাকারিয়া গংদের সঙ্গে আব্দুস ছালামের বিদ্যুৎ লাইনের বিষয় নিয়ে একটি বিরোধ চলছিল। স্থানীয় মুরুব্বিরা বিষয়টি সমাধানের চেষ্টা করলেও গত ১ মে বৃহস্পতিবার কথিত সাংবাদিক বাদল আহমদ ও শফিকুল ইসলাম নাহিদ ঘটনাস্থলে গিয়ে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে জায়গা মাপঝোক করেন এবং আব্দুস ছালামের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে ৪ মে রবিবার আশাহিদ আলী আশা, করগাঁও গ্রামের আজির মিয়ার ছেলে রুমান মিয়ার সহযোগিতায় বাদল আহমদ ও শফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থানা পুলিশ ও পল্লী বিদ্যুৎ অফিসের লোকদের নিয়ে এসে ফারুক মিয়ার পক্ষ নিয়ে আব্দুস ছালামের ঘরের ওপর দিয়ে জোরপূর্বক বিদ্যুৎ লাইন টানার চেষ্টা করেন। এ সময় বাধা দিলে বাদল ও নাহিদ পুলিশের উপস্থিতিতে মহিলাসহ উপস্থিত লোকজনকে গালিগালাজ, হুমকি-ধমকি ও গ্রেফতারের ভয় দেখান বলে অভিযোগ করেন বক্তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, বৈদ্যুতিক লাইন বসাতে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে বাদল ও নাহিদ বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে আব্দুস ছালাম, সাবেক মেম্বার শেখ ইসাক মিয়া, নোমান মিয়া, শফি মিয়া ও এসএসসি পরীক্ষার্থী নাহিদ মিয়াকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেন।
এছাড়া তারা দাবি করেন, অভিযুক্ত বাদল ও নাহিদের বিরুদ্ধে অতীতেও মোবাইল চুরি ও নানা অপকর্মের অভিযোগ রয়েছে এবং এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা, বাদল ও নাহিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এতে সাবেক ইউপি সদস্য শেখ মোঃ ইসাক মিয়া ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com