সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জের বহুলা গ্রামের প্রবীণ বাস চালক তাহির খান’র মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ্॥ হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের বাসিন্দা হবিগঞ্জ শ্রমিক পরিবহনের প্রবীন বাস চালক তাহির খান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যা, নাতি, নাতনীসহ অনেক আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
হবিগঞ্জ জেলা মালিক সমিতির অধিনস্ত শ্রমিক পরিবহনের সদস্য হিসাবে বাস চালক হিসাবে কর্মরত ছিলেন। তিনি সুনামের সহিত দীর্ঘ ৪০ বছর ধরে গাড়ি চালক হিসাবে বিভিন্ন কোম্পানির গাড়ি চালিয়ে আসছিলেন।
তাহির খান বেশ কিছুদিন যাবত বিভিন্ন রোগে শারীরিক ভাবে অসুস্থ হয়ে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। ২৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৭টায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে তাহির খান’র মৃত্যুর সংবাদটি এলাকাবাসীসহ হবিগঞ্জ বাস মালিক সমিতি ও শ্রমিকদের মধ্যে জানাজানি হলে তাকে এক নজর দেখার জন্য বাড়িতে শত শত নারী-পুরুষ, গাড়ির শ্রমিক চালক ভীড় জমান। তাকে দেখতে আসা লোকজনের আলাপকালে শুনা যায়, তিনি খুবই ভালো ও অমায়িক একজন মানুষ ছিলেন।
দুপুর ২টায় হবিগঞ্জ শাহী ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে বড়বহুলা ও মোহনপুর গ্রামবাসীর কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শ্রমিক পরিবহন নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com