সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট আদালতের ১৩ লাখ ৩ হাজার ২শ টাকার পৌরকর পরিশোধ

  • আপডেট টাইম বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট আদালতের ১৩ লাখ ৩ হাজার ২শ টাকার পৌরকর পরিশোধ করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৌরকরের এ চেক হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ জাহিদুর রহমানের কাছে হস্তান্তর করেন বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট মোহাম্মদ আনোয়ার ছাদাত। দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট মোহাম্মদ আনোয়ার ছাদাতের কার্যালয়ে তার সাথে সাক্ষাত করেন পৌর প্রশাসক। এ সময় পৌরসভার কার্যক্রম সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। মোঃ জাহিদুর রহমান পৌরসভার উন্নয়নকে গতিশীল করতে ও নাগরিক সেবার মান বৃদ্ধি করতে পৌরসভার প্রচেষ্টার ব্যাপারে জানান এবং এ ব্যাপারে সহযোগিতা কামনা করেন। বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট মোহাম্মদ আনোয়ার ছাদাত পৌরসভার কর্মকান্ডে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস্থ করেন। এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট মোহাম্মদ আনোয়ার ছাদাত পৌর প্রশাসক মোঃ জাহিদুর রহমানের হাতে হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট আদালতের পৌরকর হিসেবে ১৩ লাখ ৩ হাজার ২শ টাকার চেক তুলে দেন। এ পৌরকর পরিশোধ করায় বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট মোহাম্মদ আনোয়ার ছাদাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পৌর প্রশাসক।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com