মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি রুনু মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার বাজকাশারা এলায় একটি পোল্ট্রি ফার্ম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সূত্রে জানা যায়, নবীগঞ্জ পৌরসভার শিবপাশা এলাকার হাজী সোনাফর মিয়ার ছেলে মোঃ রুনু মিয়ার বিরুদ্ধে চেক ডিজনার দায়রা ৮২/২৪ মামলায় বিজ্ঞ দায়রা জজ আদালতের বিচারক ৬ মাসের বিনাশ্রম ও ৩ লাখ ৮৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। রায়ের পর থেকেই আসামী রুনু মিয়া পলাতক ছিল। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এএসআই হিল্লোল তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ কুর্শি ইউনিয়নের বাজকাশা এলাকায় অভিযান চালিয়ে একটি পোল্ট্রি খামার থেকে রুনু মিয়াকে গ্রেফতার করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com