সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

টঙ্গিরঘাটে ট্রাক্টর দিয়ে মাটি কাটার জের ধরে সংঘর্ষ ॥ আহত ২০

  • আপডেট টাইম সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটিকেটে ট্রাক্টর দিয়ে পাচার করা হচ্ছে। আর এসবের নেপথ্যে রয়েছে প্রভাবশালী একটি মহল। গতকাল রবিবার বিকালে ট্রাক্টর দিয়ে মাটি কেটে নেয়ার জের ধরে তেঘরিয়া ইউনিয়নের টঙ্গিরঘাট গ্রামে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। এর মধ্যে টেটাবিদ্ধ দুইজনকে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, টঙ্গিরঘাট-রামনগর এলাকায় ট্রাক্টর দিয়ে মাটি কেটে রাস্তা ভেঙ্গে দিচ্ছে একটি মহল। এরই জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত করে এবং দেশীয় অস্ত্র উদ্ধার করে। বাকীদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com