বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে পানি উঠছেনা টিউবওয়েল ও মোটরে ॥ রমজানে ভোগান্তিতে মানুষ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাওয়ায় অধিকাংশ টিউব ওয়েল ও পাম্প দিয়ে পানি উঠছে না। ফলে সুপেয় পানির সংকটে মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। খাল-নালসহ বেশির ভাগ পুকুর ও জলাশয় ভরাট হওয়ায় এই সংকট প্রকট আকার ধারণ করেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। প্রচণ্ড গরম, বৃষ্টি না হওয়া, সদরের বেশির ভাগ পুকুর ও জলাশয় ভরাট করে ঘরবাড়ি নির্মাণ ও অপরিকল্পিত সাবমারসিবল পাম্প স্থাপন ভূগর্ভস্থ পানির স্তরকে ক্রমেই নিচে নামিয়ে দিচ্ছে। ভৌগোলিক অবস্থায় বানিয়াচং উপজেলায় সাধারণত পানির স্তর ২০ ফুটের নিচে নামলে টিউব ওয়েলে থেকে পানি ওঠে না। যদি তা ২২ থেকে ২৩ ফুটের নিচে নেমে যায়, তাহলে বাসাবাড়িতে মোটর (সাধারণ পাম্প) দিয়ে পানি তোলাও অসম্ভব হয়ে পড়ে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীর কার্য়ালয় সূত্রে জানা গেছে, অপরিকল্পিতভাবে সাবমারসিবল পাম্প স্থাপনের ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। সদরে সাধারণত পানির স্তর ২০ ফুটের নিচে নামলে হস্তচালিত নলকূপ থেকে পানি উঠে না। যদি তা ২২ থেকে ২৩ ফুটের নিচে নেমে যায়, তাহলে বাসাবাড়িতে মোটর দিয়ে পানি তোলাও অসম্ভব হয়ে পড়ে। এখন উপজেলার বেশির ভাগ এলাকায় পানির স্তর ২৪ ফুটের নিচে নেমে গেছে।
জানা গেছে, হবিগঞ্জ শহরসহ সদর উপজেলার অধিকাংশ এলাকার গভীর নলকূপে পানি উঠছে না। ফলে বিশাল এই জনগোষ্ঠী সুপেয় ও গৃহস্থালির কাজে পানির সংকটে ভুগছে। প্রায় এক মাস থেকে নলকূপে পানি ওঠে না। মোটর দিয়ে যাও উঠে তা পর্যাপ্ত নয়। এতে করে সুপেয় পানির জন্য মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক পরিবার প্রতিবেশীর বাড়িতে থাকা সাবমারসিবল পাম্প থেকে খাওয়ার পানি সংগ্রহ করছেন। অনেকে আবার এলাকায় থাকা মসজিদের সাবমারসিবল পাম্প থেকে পানি সংগ্রহ করছেন। শহরে অনেকে দিনে অন্যের নেয়া পৌরসভার পানির লাইন থেকে দুইবার সংগ্রহ করছেন। রাহেনা আক্তার নামে শহরের শায়েস্তানগর এলাকার এক গৃহিনী বলেন, টিউব ওয়েল থেকে এক ফোঁটাও পানি বের হয় না। প্রতিবেশীর বাড়ীতে পৌরসভার পানির লাইন রয়েছে। সেখান থেকেই পানি নিয়ে চলছি। প্রতিদিন একজনের বাড়িতে গিয়ে পানি আনা কতটা কষ্টের, সেটা বোঝানো যাবে না। এখন শুধু আল্লাহ আল্লাহ করি, কয়েক দিন ভারী বৃষ্টি হোক। ভারী বৃষ্টি হলে মোটর থেকে পানি উঠতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com