সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে র‌্যাবের অভিযানে ৬৯ কেজি গাঁজাসহ আটক ৩

  • আপডেট টাইম সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৯১ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ সিপিসি অভিযানিক দল গোপন সূত্রে খবর পেয়ে ৬৯ কেজি মাদকসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হল- মাধবপুর উপজেলার বেজুরা গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে সিফত আলী (৪২), একই উপজেলার মুরাদপুর গ্রামের রবিউলের ছেলে আলমগীর মিয়া (২৫), সুলতানপুর গ্রামের মিয়াব আলীর ছেলে আনোয়ার মিয়া (৩২)। মাধবপুর থানায় মাদকদ্রব্য মামলায় ৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতের নির্দেশে হবিগঞ্জ কারাগারে পাঠিয়েছে। সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মোঃ, মশিহুর রহমান সোহেল জানান সত্যতা নিশ্চিত করে জানান, শনিনার রাতে র‌্যাব সদস্যরা জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে ৬৯ কেজি গাঁজা সহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা পেশাদার মাদক চোরাকারবারি চক্রের সদস্য। এ ঘটনায় র্যাব বাদি হয়ে মাধবপুর থানায় নিয়মিত মামলা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com