সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচংয়ে জাতীয় ভোটার দিবস পালিত

  • আপডেট টাইম সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২৬৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ “তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে’’ এ স্লোগানকে সামনে রেখে বানিয়াচংয়ে জাতীয় ভোটার দিবস ২০২৫ পালিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ কামাল হোসেন’র সঞ্চালনায় র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি এসএম খোকন, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, উপ-প্রশাসনিক কর্মকর্তা হৃদয় সূত্রধর, অফিস সহকারী সন্তোষ দাস, ডাটাএন্টি অপারেটর মোঃ সুজন মিয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা বেগম সাথী বলেন, চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সাংবাদিকসহ সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা থাকলে আমরা একটি নির্ভূল ভোটার তালিকা হাতে পাব। সকলের সহযোগিতা থাকলে যে কোন কঠিন কাজও সহজ হয়ে যায়। যে সকল কেন্দ্রে নতুন ভোটারদের ছবিসহ ফিঙ্গারপ্রিন্ট নেয়া হচ্ছে, সবাই নিজ নিজ দায়িত্বে যথাসময়ে উপস্থিত হয়ে একটি নির্ভূল ভোটার তালিকা তৈরীর কাজে সবাই সহযোগিতা করুন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com