সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাহুবলে জামায়াত নেত্রীর খুনীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা মহিলা জামায়াতের রুকন মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা মিনারা খাতুনের খুনীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার মিরপুর চৌমুহনীতে এ মানববন্ধন কর্মসূচিতে পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছাড়াও মিরপুর ইসলামী একাডেমি, সানশাইন মডেল হাই স্কুল, দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, ব্লু বার্ড স্কুল, মিরপুর গার্লস স্কুল এন্ড কলেজ, মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ ও মিরপুর দাখিল মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দুই ঘন্টা স্থায়ী মানববন্ধনে বক্তব্য রাখেন- সিলেট মহানগরী জামায়াতের সেক্রেটারি হবিগঞ্জ-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শাহজাহান আলী, উপজেলা জামায়াতের আমীর ডা. সিরাজুল ইসলাম, শিল্পপতি দেলোয়ার হোসেন চৌধুরী দুলাল, বিএনপি নেতা আব্দুল আহাদ কাজল, প্রভাষক আইয়ুব আলী, প্রভাষক আব্দুল হাই ভূইয়া, শ্রমিক নেতা হোসাইন আল শামীম, নিহতের স্বামী আব্দুল আহাদ ইবনে মালেক প্রমুখ। বক্তারা বলেন, “আজ আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন করলাম। অনতিবিলম্বে খুনীরা গ্রেফতার না হলে মহাসড়ক অবরোধ সহ ডিসি-এসপি অফিস ঘেরাও করা হবে।” উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও বাহুবল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আহাদ ইবনে মালেকের স্ত্রী মিনারা খাতুনকে (৩৫) গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নিজগৃহে শ্বাসরোধ ও ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের বাসিন্দা নিহত মিনারা খাতুনের লাশ ওইদিন রাত ৭টায় তার নিজ গৃহ থেকে উদ্ধার করা হয়। তার মেয়ে সুমাইয়া জান্নাত মুনতাহা মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজে নবম শ্রেণিতে অধ্যয়ন করছে, পুত্র সাফওয়ান আজিম উসমান-এর বয়স মাত্র ৭ মাস। হত্যাকান্ডের একদিন পর ২৩ ফেব্রুয়ারি নিহত শিক্ষিকার স্বামী আব্দুল আহাদ ইবনে মালেক বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও হত্যার ক্লু উদঘাটন বা কোন ঘাতক গ্রেফতার হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com