সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাহুবলের পল্লীতে ডাকাতি ঘুমন্ত লোকজনকে বেঁধে রেখে ৫ লাখ টাকার মালামাল লুট

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের পল্লীতে ডাকাতি সংঘটিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটায় বাড়ির কলাপসিবল গেইট ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘুমন্ত লোকজনকে বেঁধে রেখে ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। ঘটনার খবর পেয়ে সোমবার ভোরে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় সূত্র জানায়, গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ডজনখানেক মুখোশধারী দুর্বৃত্ত বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শাহ মাহবুবুর রহমান এর ছোট ভাই মরহুম শাহ হাবিবুর রহমান রফির বাড়ির কলাপসিবল গেটের তালা ও ঘরের মূল দরজা ভেঙে ভিতর প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা শাহ রফির পুত্র শাহ ছামাদুর রহমান নাদের, তার ছোট ভাই শাহ শওকতুর রহমান রায়হান ও অন্যান্যদের জিম্মি করে হাত, পা, চোখ মুখ বেঁধে রেখে ৬ টি মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা গৃহের আসবাবপত্র তছনছ করেছে বলে জানিয়েছেন পরিবারের লোকজন। ঘটনা খবর পেয়ে পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোমবার ভোরে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ও ইউপি সদস্য মর্তুজ আলী লিটন, ইউপি সদস্য রুবেল মিয়াসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগে গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে বাহুবল বাজারের শুকরিয়া হোটেলের তালা কেটে দুর্বৃত্তরা নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামালসহ নিয়ে চম্পট দেয়। এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com