সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে যুবলীগ নেতার হামলায় একই পরিবারের ১০ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও গ্রামে পূর্বের শত্রুতার জের ধরে যুবলীগ নেতা সাইদুর ও কদ্দুস বাহিনীর হামলায় একই পরিবারের নারী পুরুষসহ ১০ আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউপি করাগাঁও গ্রামের সাইদুর মেম্বার ও কদ্দুস গংদের হামলায় নারী পুরুষ শিশুসহ ১০ জন গুরুতর আহত হন। গতকাল সোমবার সকালে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন রুমান আহমেদ (৪০), হাসিব আহমেদ (২২), কামিল মিয়া (২৩), মোঃ কিবরিয়া (২৫), হাদিস মিয়া(১৯) রাহী মিয়া (১১), সামছিয়া আক্তার (৩৭), রেনি বেগম (২৮) সহ প্রায় ১৬ জন লোক আহত হয়। এদিকে এমন ভয়াবহ সংঘর্ষ দেখে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, করগাঁও গ্রামের বাসিন্দা আকিকুর রহমান চৌধুরীর ছেলে হাসবী চৌধুরীর কাছে থেকে একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলেরা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা হাসবী চৌধুরীর কাছ থেকে একটা পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছে, সেই মাছ পুকুর থেকে, জোরপূর্বক ভাবে যুবলীগ নেতা সাইদুর মেম্বার ও কদ্দুর গংরা ইঞ্জিল চালিত মেশিন দিয়ে মাছ ধরার জন্য নেমে পড়ে। এমনো অবস্থায় রুমান আহমেদ ও তার ভাইয়েরা মাছ ধরতে নিষেধ করলে না মেনে তাদের উপর হামলা চালায় এতে তারা গুরুতর আহত হন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন পিপিএম বলেন, সকাল ১০টার দিকে খবর আসে করগাও গ্রামে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ চলছে তাংক্ষনিক একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com