সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন মেশিন বিনষ্ট ও বালু জব্দ করলেন ইউএনও-এসিল্যান্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৫টি মেশিন ও ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে। গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া এবং সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের দারাগাঁও নামক স্থানে মেশিন, পাইপ ও বালু জব্দ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া জানান, অভিযান পরিচালনাকালে ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে মেশিন দ্বারা বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অন্তত ১৫টি মেশিন এবং আনুমানিক ৩ হাজার ফুট প্লাস্টিক পাইপ বিনষ্ট ও অপসারণ করা হয়। এছাড়াও অভিযানে আনুমানিক ৩ হাজার ঘনফুট বালু জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। তিনি আরো জানান, দুর্নীতিবাজ ও অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কোনো ছাড় নেই। নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে। সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব জানান, উপজেলার যে যে জায়গায় ইজারা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন করছে অসাধুরা, সে সব জায়গায় উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com