শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ফান্দাউক দরবার শরীফে বার্ষিক ইছালে ছাওয়াব

  • আপডেট টাইম রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বি-বাড়িয়া জেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহ সূফী আলহাজ্ব সৈয়দ আব্দুস সাত্তার নকশে বন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রহঃ) ও পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহ সূফী আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক (মাছুম) আল কাদরী চিশতী নকশেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রহঃ) দ্বয়ের কেন্দ্রীয় বার্ষিক ই ছালে ছাওয়াব। প্রতি বছরের ন্যয় এবারও বার্ষিক ইছালে ছাওয়াব ফান্দাউক বিশাল বড় খেলার মাঠে মিলাদ-কিয়াম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। বার্ষিক ই ছালে ছাওয়াব মাহফিলে দেশের বিভিন্ন এলাকা থেকে পাঁচ লাধিক আশেকান ও ভক্তবৃন্দরা ঐতিহ্যবাহী ফান্দাউক খেলার মাঠে অংশ গ্রহন করেন। এতে বর্তমান গদ্দিনশীন পীর আলহাজ্ব মাওলানা মুফতি শাহ সূফী সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী, দরবার শরীফের মুখপাত্র ও বাংলাদেশ আঞ্জুমান যুব খাদি মুল ইসলামের আমীর আলহাজ্ব মাওলানা মুফতী শাহ সূফী সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনী, বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহলের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব শাহ সূফী সৈয়দ আবু বকর ছিদ্দিক আল-হোসাইনী ও সহ-সভাপতি পীরজাদা আলহাজ্ব মাওলানা শাহ সূফী সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনী সহ সহস্রাধিক মুরিদান ও আশেকান ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পীর ছাহেব কিবলা দরবার শরীফের কেন্দ্রীয় বার্ষিক ই ছালে ছাওয়াব মাহফিল সফল ও স্বার্থক করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com