সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

প্রফেসর রহমানের মায়ের ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আমেরিকার নিউইয়র্ক নর্থ ব্রঙ্কস এলাকায় বসবাসকারী হবিগঞ্জ সদর সমিতির সাবেক সভাপতি প্রফেসর মোহাম্মদ রহমানের মা মালেকা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। তিনি সোমবার স্থানীয় সময় ৬টার দিকে নিউইয়র্ক এর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫) বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজনসহ গুনগ্রাহী রেখে গেছেন। আজ নিউইয়র্ক থেকে তার লাশ নিজ গ্রাম শায়েস্তাগঞ্জের বাগুনিপাড়ায় এনে দাফন সম্পন্ন করা হবে। এদিকে হবিগঞ্জ সদর সমিতির সাবেক সভাপতি প্রফেসর রহমানের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক সাবেক সাধারণ সম্পাদক রোকন হাকিম, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর সভাপতি মোঃ আজদু মিয়া তালুকদার, সিনিয়র সহ-সভাপতি সভাপতি সাব্বির হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক। নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com