বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজমিরীগঞ্জে পুকুরে পড়ে ২ শিশুর মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে পুকুরের পানিতে পড়ে মুনতাহা আক্তার (৫) ও শরিফুল ইসলাম (৬) নামে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে কাকাইলছেও ইউনিয়নের কামালপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত মুনতাহা আক্তার কামালপুর গ্রামের লোকসাম মিয়ার কন্যা এবং শরিফুল ইসলাম একই গ্রামের আরশ আলীর পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের পুকুরে মুনতাহা আক্তার ও শরিফুল খেলা করছিল। খেলার এক পর্যায়ে পরিবারের অগোচরে তারা পানিতে পড়ে যায় এবং কিছুক্ষণ পর তাদের মৃত দেহ ভেসে উঠলে পুকুরের পাশ দিয়ে যাওয়া কালে স্থানীয়দের নজরে আসে। পরে দু’জনকে উদ্ধার করে নিকটস্থ পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবিএম মাঈদুল হাসান পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com