মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চারণ সাংবাদিক খেলুর ৮ম মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২২৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আজ চারণ সাংবাদিক আখলাক হোসেন খান খেলুর ৮ম মৃত্যুবার্ষিকী। দৈনিক মানবজমিনের হাওরাঞ্চল প্রতিনিধি আখলাক হোসেন খান খেলু ২০১৬ সালের ২৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। হাওরাঞ্চলের সাংবাদিক জগতের এক পরিচিত নাম ছিল আখলাক হোসেন খান খেলু। ১৯৯২ সালে দৈনিক বাংলাবাজার পত্রিকার মাধ্যমে লেখালেখির হাতেখড়ি তার। এরপর থেকে আর থেমে থাকেননি তিনি। বিরামহীন লিখে গেছেন। কাজ করেছেন সমকাল, কালের কণ্ঠসহ বিভিন্ন দৈনিক পত্রিকায়। ২ দশক ধরে হাওরাঞ্চল প্রতিনিধি হিসেবে লিখেছেন দৈনিক মানবজমিন পত্রিকায়। চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন হাওরের প্রকৃতি, সম্পদ, সমস্যা, সম্ভাবনা। লিখেছেন হাওর অঞ্চলের জীবন সংস্কৃতি ও অর্থনীতি নিয়ে। হাওরবাসীর অতীত-বর্তমান, রুটি-রোজগার, জীবন-যাপন, হাসি-কান্না, চাওয়া-পাওয়া সর্বোপরি প্রকৃত প্রত্যাশাকে সামনে নিয়ে আসতে তিনি কাজ করেছেন নিরলসভাবে। সাংবাদিকতার পাশাপাশি তিনি লিখে গেছেন হাজারের অধিক গান ও কবিতা। তার লেখা গান নিয়ে কাজ করছেন তার সহধর্মিণী বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সঙ্গীত শিল্পী কুহিনুর বেগম। ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাতের জন্য সকলের দোয়া কামনা করেছেন মরহুমের স্ত্রী কুহিনুর বেগম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com