সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী মোঃ হামিদ মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। তিনি বৃহস্পতিবার সকাল ৮টায় সিলেট মাইন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ পুত্র, ১ কন্যা, ভাই, বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সকাল ১১টার দিকে মরহুমের লাশ উমেদনগরস্থ নিজ বাড়িতে নিয়ে আসলে তাকে শেষবারের মত দেখান জন্য ব্যবসায়ী, এলাকার মুরুব্বীয়ানসহ আত্মীয় স্বজনা ভীড় জমান। বাদ আছর উমেদনগর হযরত শাহজালাল (রঃ) সুন্নিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী, এলাকার গন্যমান্য মুরুব্বীয়ান, আত্মীয় স্বজন, পরিবারের সদস্যসহ সর্বস্তরের লোকজন অংশ নেন। মরহুম আব্দুল হামিদ মিয়া উমেনগর শাহজালাল (রঃ) একাডেমীর অধ্যক্ষ আফজাল মিয়ার বড় ভাই ও খোয়াই মুখ এলাকার ব্যবসায়ী সৈয়দ মিয়ার ছোট ভাই। মরহুমের পরিবারের সদস্য তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com