সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার চেঙারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একদল সদস্য। গতকাল বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটকরা হল, মাধবপুর উপজেলার আলাবই গ্রামের মৃত মস্তু মিয়ার পুত্র মুর্শেদ মিয়া (২৮), বাগেরহাট জেলার শরনখলা উপজেলার পশ্চিম কুনতাকাটা গ্রামের নুরুল ইসলামের ছেলে লোকমান (৩৪), কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার কাপাশহাটিয়া গ্রামের মুড়ালি চন্দ্র দাশের পুত্র সুশীল চন্দ্র দাস (৪০), বাগেরহাট জেলার শরনখলা উপজেলার সোনা তারা গ্রামের আব্দুল মালেক শেখের পুত্র আব্দুল কাইয়ুম শেখ (২২), পটুয়াখালী জেলার দুমকি উপজেলার কার্তিকপাশা গ্রামের মৃত আবুল কালামের পুত্র উজ্জ্বল হোসেন (২৬), ভোলা জেলার বোরহান উদ্দিন থানার ফুলগাছিয়া গ্রামের মৃত শাহ্ আলমের পুত্র ইমরান (১৯), ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার আমলতলী গ্রামের বিল্লাল মিয়ার পুত্র ফিরোজ (১৯)।
এসময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com