সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সায়হাম গ্রুপ আর্তমানবতা সেবায় কাজ করে যাচ্ছে-সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৮০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন- সায়হাম গ্রুপ আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তাই প্রতি বছরের ন্যায় এবার শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছে। বিগত বছর সরকারি বাঁধার কারণে শীতবস্ত্র দিতে পারিনি। ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে ফ্যাসিষ্ট সরকারের পতনের পর নির্বিঘ্নে শীতবস্ত্র নিয়ে আপনাদের পাশে আসতে পেরেছি। আমাদের মরহুম পিতা সৈয়দ সঈদউদ্দিন সাহেবের হাত ধরে একালার উন্নয়নে নিজেকে নিয়োজিত করেছিলাম। দোয়া করবেন মৃত্যুর পূর্ব মূর্হূত পর্যন্ত জনসাধারণের পাশে থেকে কাজ করে যেতে পারি। তিনি বৃহস্পতিবার উপজেলার শাহজাহানপুর, জগদীশপুর ও নোয়াপাড়া ইউনিয়নের শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন। এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি আরজু মিয়া মেম্বার, এস.এম জাবেদ, নয়ন মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com