সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে স্ত্রীর যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় স্ত্রী জলি আক্তারের দায়েরকৃত যৌতুক মামলায় ফয়েজ মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। ফয়েজ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম হাসারগাঁও গ্রামের আছান উল্ল্যার ছেলে। গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে ফয়েজ মিয়াকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন। গত সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন ও সহকারী উপপরিদর্শক মহসিন কবীরসহ একদল পুলিশ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। মামলার অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ২০২১ সালের ডিসেম্বর মাসে হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী এলাকার কিতাব আলীর মেয়ে জলি আক্তারকে ৩ লাখ টাকা কাবিন মূলে বিয়ে করেন ফয়েজ মিয়া। তাদের দাম্পত্য জীবনে ইসমাইল নামে দুই বছরের ছেলে রয়েছে। ছেলে জন্মগ্রহণের বছর যেতে না যেতে ৩ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দিতে শুরু করেন ফয়েজ মিয়া। চাপে পড়ে স্বামীকে ৫০ হাজার টাকা এনে দিয়েও রক্ষা হয়নি। এ সময় জলি আক্তারকে ভরণপোষণ না দিয়ে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছে ফয়েজ। হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফয়েজ মিয়ার বিরুদ্ধে মামলা করেন জলি।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, ফয়েজ মিয়াকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com