সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে পৃথক ৪টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন আহত

  • আপডেট টাইম শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে ঘন কুয়াশার কারণে গতকাল পৃথক ৪টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১২ জনকে হবিগঞ্জ ও বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানায়, গতকাল শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে জেলার বাহুবল উপজেলার ফায়ার সার্ভিসের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন যাত্রী আহত হয়। এরপর একই মহাসড়কের বাগানবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত হয়। স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে সিলেট থেকে হবিগঞ্জগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হলে ৫ জন গুরুতর আহত হন। সকাল ৮টার দিকে একই মহাসড়কের চলিতাতলা ও মুগকান্দি মধ্যবর্তী স্থানে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হলে ৯ যাত্রী আহত হয়। পুলিশ জানায়, সিলেটগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সংঘর্ষ হলে বাসের ৯ যাত্রী আহত হয়। দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। তাকে হবিগঞ্জ সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। ৪টি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ১২ জনকে হবিগঞ্জ ও বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিটি দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ের পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
আহত কয়েকজন যাত্রী জানান, কুয়াশার কারণে সড়কে কিছুই দেখা যায় না। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালানোর পরও এই দুর্ঘটনা ঘটেছে। তারা জানান, মূলত মহাসড়কে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, প্রতিটি দুর্ঘটনাই ঘন কুয়াশার কারণে হয়েছে। মহাসড়কে দুই হাত পর কিছুই দেখা যায় না। কুয়াশা বাড়াতে গাড়ি চালানো কঠিন হয়ে পড়বে বলেও তিনি মন্তব্য করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com