মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি-কসমেটিকস জব্দ

  • আপডেট টাইম শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়িসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি। গত বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে সাহেব বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী খান। তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির টহল দল মহাসড়কের সাহেব বাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান থামাতে সিগন্যাল দিলে চালক গাড়ি রেখে পালিয়ে যান। পরে ভ্যান তল্লাশি করে ১ হাজার ৪৭ পিস শাড়ি, থান কাপড় ৮ হাজার ২৬৭ মিটার, সোফার কাভারের কাপড় ৮৬০ মিটার, পন্ডস ব্রাইট বিউটি ক্রিম ১ হাজার ৩০৪ পিস, ভেটনোভেট সি ক্রিম ৪ হাজার ৮০০ পিস, স্কিন সাইন ক্রিম ৩২ হাজার ৪০০ পিস, ক্লোপ-জি ক্রিম ২৭ হাজার ২৮০ পিস, ওয়াইল্ড স্টোন বডি পারফিউম ৪১২ পিস, জনসন বেবি লোশন ৩৬০ পিস, কিটকেট চকলেট ২১ হাজার ৮৮০ পিস। জব্দকৃত এসব মালামালের মূল্য প্রায় ৩ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ১০০ টাকা। আটক মালামাল জেলা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com