মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব ॥ বজ্রপাত ও ঝড়-তুফানে বিপর্যস্ত জনজীবন ॥ ৩ জনের প্রাণহানী শহরে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ ॥ আটক ৩ হবিগঞ্জে ৫৫ বিজিবি’র উদ্যোগে চক্ষু শিবির ও ঔষধ বিতরণ রিচি ঈশানকোণা পশ্চিম হাটি যুব সংঘের উদ্যোগে সংর্বধনা ও আলোচনা সভা ছোট ছোট বালক-বালিকারা আগামী দিনের ভবিষ্যৎ-এমপি সৈয়দ ফয়সল হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ নিষিদ্ধ এলাকায় হঠাৎ হেলিকপ্টার অবতরণ অল্পের জন্য রক্ষা পেলো নবীগঞ্জ গ্যাস কুপ আজমিরীগঞ্জ মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার চুনারুঘাটে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

চুনারুঘাট থানায় ব্যারিস্টার সুমনকে জিজ্ঞাসাবাদ ॥ নিরাপত্তা জোরদার

  • আপডেট টাইম শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ছাত্র-জনতার ওপর হামলার মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ-সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ২ দিনের রিমান্ড মঞ্জুরের পর থানায় নিয়ে আসা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে তাকে কড়া নিরাপত্তায় থানায় নিয়ে আসা হয় বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন রায়। জিজ্ঞাসাবাদ শেষে আগামী রোববার তাকে কারাগারে পাঠানোর কথা রয়েছে। ব্যারিস্টার সুমনের রিমান্ড ঘিরে থানায় বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে থানায় ঢুকতে দেওয়া হচ্ছে না। কড়া নিরাপত্তায় চলছে সাবেক এমপি সুমনের জিজ্ঞাসাবাদ।
এর আগে বৃহস্পতিবার সুমনের উপস্থিতিতে আদালতে রিমান্ড আবেদন করেন চুনারুঘাট থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা লিটন রায়। এ সময় সুমনের আইনজীবীর পক্ষ থেকে রিমান্ড বাতিল ও জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। প্রসঙ্গত, গত ১৬ জুলাই চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা করেন চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. নাসির উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com