বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

৩০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড হবিগঞ্জ বিপর্যস্ত জনজীবন ॥ ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মাত্র ৩০ মিনিটের ভয়াবহ কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে শহরসহ জেলার বিভিন্ন উপজেলা। গতকাল রবিবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে আকস্মিক এ ঝড় আঘাত হানে। এতে শহর ও গ্রামাঞ্চলে গাছপালা উপড়ে পড়ে, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক য়তি হয় এবং বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।
প্রত্যদর্শীরা জানান, বিকাল থেকেই আকাশে কালো মেঘ জমতে থাকে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় দমকা হাওয়া, যা দ্রুতই তীব্র ঝড়ে রূপ নেয়। ঝড়ের সঙ্গে ছিল বজ্রপাত ও ভারী বৃষ্টি। ঝড়ের তাণ্ডবে শহরের প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় বড় বড় গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। অনেক স্থানে বৈদ্যুতিক খুঁটি ও তার ছিঁড়ে পড়ায় পুরো জেলা অন্ধকারে নিমজ্জিত হয়। হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় দোকানপাটের সাইনবোর্ড ভেঙে পড়ে এবং টিনশেড ঘরবাড়ির চাল উড়ে যায়। বিশেষ করে নিম্নআয়ের মানুষের বসতঘরগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার মাধবপুর, নবীগঞ্জ, চুনারুঘাট, লাখাই ও বানিয়াচং উপজেলাতেও একই ধরনের য়তির খবর পাওয়া গেছে। গ্রামাঞ্চলে অনেক কৃষকের বোরো ধান ঝড়ে মাটিতে লুটিয়ে পড়েছে, যা নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন তারা। ইতোমধ্যে ধান কাটার মৌসুম চলায় এ তি কৃষকদের জন্য বড় ধাক্কা হয়ে দেখা দিয়েছে।
ঝড়ের কারণে জেলার বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ ব্যাহত হয়। গাছ পড়ে সড়ক অবরুদ্ধ হওয়ায় অনেক জায়গায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা গাছ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।
এদিকে, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, ঝড়ে বিভিন্ন স্থানে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ পুনরুদ্ধারে কাজ চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ বড় হতে পারে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। হঠাৎ এই কালবৈশাখী ঝড়ে জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ। অনেকেই প্রস্থতি নেওয়ার আগেই ঝড়ের কবলে পড়ে তির মুখে পড়েন। স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্তদের দ্রুত তালিকা করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হোক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com