বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ তরান্বিত করতে সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে সাইট নির্বাচন ও ভূমি অধিগ্রহণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছের সংসদ কার্যালয়ে। সভায় সভাপতিত্ব করেন হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি। সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আমানুল্লাহ, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি সৈয়দ ড. সায়েম উদ্দিন আহমেদ, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ জিল্লুল বারী জাবেদ, ডাঃ কামরুল হাসান তরফদার, আলহাজ্ব মঞ্জুরুল কিবরিয়া প্রিতম প্রমুখ। সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত সরকার শুধুমাত্র প্রতিষ্ঠান দুটির অনুমোদন দিয়েই দায়িত্ব শেষ করেছে, কিন্তু বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। ফলে দীর্ঘদিনেও কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের নিজস্ব অবকাঠামো গড়ে ওঠেনি।
বক্তারা উল্লেখ করেন, বর্তমানে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম একটি ভাড়া বাসায় পরিচালিত হচ্ছে, যা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত অপ্রতুল। অন্যদিকে হবিগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম চলছে হবিগঞ্জ সদর হাসপাতালের ভবন ব্যবহার করে, যা স্বাস্থ্যসেবা ও শিক্ষা উভয় ক্ষেত্রেই ব্যাহত হচ্ছে। বক্তারা আরও বলেন, এভাবে অস্থায়ী ব্যবস্থায় গুরুত্বপূর্ণ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করা হবিগঞ্জবাসীর সঙ্গে এক প্রকার প্রতারণার শামিল। তারা দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য জরুরি ভিত্তিতে সাইট নির্বাচন ও ভূমি অধিগ্রহণ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ এবং ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুত ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়। এ ব্যাপারে যথাযথ প্রদক্ষেপ গ্রহন করা হবে।
সভা শেষে আশা প্রকাশ করা হয়, সংশ্লিষ্ট সকল মহলের সমন্বিত উদ্যোগে অচিরেই এ দুটি প্রতিষ্ঠানের স্থায়ী অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে এবং হবিগঞ্জে উচ্চ শিক্ষা ও স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com