মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব ॥ বজ্রপাত ও ঝড়-তুফানে বিপর্যস্ত জনজীবন ॥ ৩ জনের প্রাণহানী শহরে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ ॥ আটক ৩ হবিগঞ্জে ৫৫ বিজিবি’র উদ্যোগে চক্ষু শিবির ও ঔষধ বিতরণ রিচি ঈশানকোণা পশ্চিম হাটি যুব সংঘের উদ্যোগে সংর্বধনা ও আলোচনা সভা ছোট ছোট বালক-বালিকারা আগামী দিনের ভবিষ্যৎ-এমপি সৈয়দ ফয়সল হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ নিষিদ্ধ এলাকায় হঠাৎ হেলিকপ্টার অবতরণ অল্পের জন্য রক্ষা পেলো নবীগঞ্জ গ্যাস কুপ আজমিরীগঞ্জ মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার চুনারুঘাটে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আওয়ামীলীগ নেতা সাইফুল চৌধুরী ও সন্তোষ দাশ গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২৪৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে জামায়াত নেতার মামলার এজাহারভুক্ত আসামী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক (অব্যাহতি প্রাপ্ত) সাইফুল জাহান চৌধুরী (৫০) ও পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি সন্তোষ দাশ (৪৯) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় শহরের পৃথক স্থান থেকে জামায়াত নেতা শাহ মো. আলাউদ্দিনের মামলার এজাহারভুক্ত আসামী হওয়ায় তাদের গ্রেফতার করা হয়। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়- ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলোওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালে দোষীসাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। উক্ত রায়ের প্রতিবাদে নবীগঞ্জে জামায়াতে ইসলামী ও তৌহিদী জনতার শান্তিপূর্ন মিছিলে আওয়ামীলীগ নেতাদের নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠান হামলা, মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দেশের পট-পরিবর্তনের ১০ বছর পর গত (১৪ সেপ্টেম্বর) জামায়াত নেতা সদর ইউনিয়নের সভাপতি শাহ মোঃ আলাউদ্দিন বাদী হয়ে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীসহ আওয়ামীলীগের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। উক্ত মামলায় সাইফুল জাহান চৌধুরী ও সন্তোষ দাশকে ১৯ নাম্বার আসামী করা হয়। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সন্তোষ দাশকে গ্রেফতার করে। পরে রাত সাড়ে ৭টার দিকে মধ্যবাজার এলাকা থেকে সাইফুল জাহান চৌধুরীকে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন- গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর নেতা মো. আলাউদ্দিন কর্তৃক দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী সাইফুল জাহান চৌধুরী ও সন্তোষ দাশকে গ্রেফতার করা হয়। অপর আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com