সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে আগুনে পুড়ে গেছে ৮ দোকান ঘর

  • আপডেট টাইম বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের চাঁনপুর বাগান বাসস্ট্যান্ড রোডস্থ মার্কেটে অগ্নিকাণ্ডে মার্কেটের মুদি দোকান ও ওয়ার্কশপসহ পুড়ে গেছে ৮টি দোকান। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা বলেন, চানপুরে বাজারে প্রথমে একটি দোকান থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখা যায়। একপর্যায়ে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। পরে সড়কের পাশে পেট্রলের দোকানে আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয় লোকজন। তবে ততক্ষণে পুড়ে যায় অন্তত ৮টি দোকান।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার জানান, আগুনে দোকান পুড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ক্ষয়তির তালিকা প্রণয়ন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। তবে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ হাজার করে ২ লাখ ২৫ হাজার টাকা ক্ষতিগ্রস্তদের প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com