সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

“দৈনিক রূপালী বাংলাদেশ” নতুন রূপে প্রকাশিত ॥ হবিগঞ্জে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “দৈনিক রূপালী বাংলাদেশ” নতুন রূপে প্রকাশিত হওয়ায় ২০ অক্টোবর সকালে হবিগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান। দৈনিক রূপালী বাংলাদেশ এর হবিগঞ্জ প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মোঃ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হারুনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, শুয়েব চৌধুরী প্রমুখ। এতে সাংবাদিক, সংবাদপত্র এজেন্ট সহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নতুন আঙ্গিকে বাজারে আসা রূপালী বাংলাদেশ দেশের উন্নয়নে বলিষ্ট ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে কেক কাটা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com