সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

পরিবার পরিকল্পনা নিয়ে মাধবপুরে বুল্লায় সভা

  • আপডেট টাইম রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ “পছন্দ পরিবার পরিকল্পনা সবার অধিকার” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে গত ২৬ সেপ্টেম্বর প্রতি বছরের ন্যায় ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় এসএমসির ব্যবস্থাপনায় বেসরকারি সংস্থা সীমান্তিক কতৃক মাধবপুর উপজেলায় দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে মাধবপুর উপজেলায় বুল্লা গ্রামে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে বক্তব্য রাখেন- ডাঃ ফাতেমাতুজ্জোহরা, মেডিকেল অফিসার মোঃ আলমগীর হোসেন, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট টিম লিডার মোসাং, উপজেলা সুপারভাইজার মাধবপুর শাহরুপা বেগম, কমিউনিটি মোবিলাইজার- আনোয়ারা, শারমিন আক্তার, সি এম- এমএমএস সীমান্তিক।
আলোচনা সভায় বক্তারা গর্ভনিরোধক এর উপর বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন সুখি সুন্দর পরিবার ও দেশ গঠনে পরিবার পরিকল্পনার বিকল্প নেই। আর এজন্য অনাকাং্িক্ষত গর্ভনিরোধে সবাই কে সচেতন হতে হবে এবং প্রয়োজন পরিবার পরিকল্পনা সম্পর্কে সঠিক ধারণা থাকা। বক্তাগন পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে সবার পছন্দসই পদ্ধতি গ্রহনের স্বাধীনতা বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। গর্ভনিরোধ নিশ্চিত করতে হলে পরিবার পরিকল্পনা পদ্ধতি গুলো জনগণের হাতের নাগালে পৌঁছাতে হবে। এক্ষেত্রে এমআইএসএইচডি প্রজেক্টের গোল্ড স্টার মেম্বার গনের কাজ করার কথাও বক্তারা উল্লেখ করেন। এসময় সক্ষম দম্পতি, জিএসএম সিএম উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com