সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাহুবলে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ ॥ আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার বাবনাকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’দলের রক্তক্ষয়ী সংঘর্ষে ওয়াহিদ মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত ওয়াহিদ মিয়া ওই গ্রামের ইছাক উল্লাহর পুত্র। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত অর্ধশতাধিক। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে বাবনাকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আরাজু মিয়ার সাথে একই গ্রামের মোশাহিদ মিয়াসহ তার লোকজনের দীর্ঘদিন যাবত জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ওয়াহিদ মিয়া নামে একজন নিহত হয় এবং আহত হয় আরো অন্তত অর্ধশতাধিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com