বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ

  • আপডেট টাইম সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে মোবাইল চুরির ঘটনা নিয়ে শায়েস্তানগর ও মোহনপুর এলাকাবাসীর মাঝে সংঘর্ষ হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত তেমুনিয়া এলাকায় মুন হাসপাতালের সামনে সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে যায়নি। তবে সেনাবাহিনীর একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়। আতংকে লোকজন দিকদ্বিক ছুটাছোটি করে। রাস্তায় ইট পাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। জানা যায়, শায়েস্তানগরের এক যুবক মোহনপুর এলাকা থেকে একটি মোবাইল ফোন চুরি করে। এ নিয়ে উভয়পক্ষের মাঝে বাকবিতন্ডা শুরু হয়। পরবর্তীতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় এলাকার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ৫ জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সংঘর্ষ শুরু হলেও বার বার পুলিশকে খবর দেয়া হয়েছে। তবে পুলিশের কোন ভূমিকা পরিলক্ষিত হয়নি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com