সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

বানিয়াচংয়ে মসজিদের দানবাক্সের টাকা গণনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে মসজিদের দান বাক্সের টাকা গণনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৫০ জন। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর বানিয়াচং সদরের ১নং বানিয়াচং উত্তর পূর্ব ইউনিয়নের অর্ন্তগত মজলিশপুর এলাকার মজলিশপুর জামে মসজিদে এ সংঘর্ষের। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মজলিশপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাওলানা আনোয়ারুল হক জুম্মার নামাজের পর মসজিদের দানবাক্সের মধ্যে জমাকৃত টাকা গুনতে বসেন। এ সময় কিছু লোক মাওলানা আনোয়ারুল হককে দানবাক্সের টাকা গুনতে নিষেধ করেন। এতে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে।
এ বিষয়টি এলাকায় চাউর হলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুইঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৫০ জন লোক আহত হয়। গুরুতর আহত মাওলানা আনোয়ারুল হক, ছাদেক মিয়া, আলেক মিয়া, মনছুর মেম্বার, শামীম মিয়াসহ প্রায় ৩০ জনের অধিক বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। সংঘর্ষে খবর পেয়ে স্থানীয় ওলামা কেরাম, বানিয়াচংয়ে দায়িত্বরত সেনাবাহিনীর সদস্য, পুলিশ প্রশাসন এর লোকজন উপস্থিত হয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিষয়টি সমাধানের লক্ষ্যে উভয় পক্ষের লোকজনকে বানিয়াচং উপজেলা সেনা ক্যাম্পে ডাকা হয়েছে মর্মে খবর পাওয়া গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com