মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সাবেক পৌর মেয়র সেলিম ঢাকায় আটক

  • আপডেট টাইম বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সেলিম (৫০) কে আটক করেছে র‌্যাব-২। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকার ধানমন্ডি এলাকার ইবনে সিনা প্রাইভেট হাসপাতালের নিচ থেকে তাকে আটক করা হয়। আটকের পরপরই তাকে র‌্যাব-২ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। র‌্যাবের একজন কর্মকর্তা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে আটক করা হয়। তিনি হবিগঞ্জ শহরের হত্যা মামলার এজাহারভূক্ত আসামী। জিজ্ঞাসাবাদ শেষে তাকে হবিগঞ্জের পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এদিকে, রাত ৮টার দিকে হবিগঞ্জ সদর থানার এসআই হুমায়ুন কবির ও এএসআই আব্দুল ওয়াদুদ একটি টিম নিয়ে আতাউর রহমান সেলিমকে আনার জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হবিগঞ্জ শহরে দুই যুবক মারা যায়। দু’টি মামলায়ই আতাউর রহমান সেলিম এজাহারভূক্ত আসামী। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। একটি সূত্র জানিয়েছে, আজ বুধবার আতাউর রহমান সেলিমকে হবিগঞ্জ সদর থানায় আনা হবে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল আলম জানিয়েছেন, শুনেছি ঢাকা র‌্যাব-২ এ আতাউর রহমান সেলিমকে আটক করেছেন। আমাদের পুলিশও তাকে আনার জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। থানায় আসার পর আমি নিশ্চিত তথ্য দিতে পারব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com