মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে সালিশ বৈঠকে ছুরিকাঘাতে প্রবাসী খুন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাতার প্রবাসী ফারুক মিয়া (৪৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। একই সঙ্গে তার ভাতিজা রবি মিয়া গুরুতর আহত হয়েছেন। গতকাল (৯ সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বহরা ইউনিয়নের দলগাও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারুক মিয়া মাধবপুর উপজেলা বহরা ইউনিয়নের দলগাও গ্রামের আব্দুল মালেকের ছেলে। গুরুতর আহত রবি মিয়া ওই গ্রামের আনোয়ার আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও নিহত ফারুকের খালাতো ভাই আনোয়ার আলী জানান, ফারুক মিয়া ও একই গ্রামের হামিদ মিয়া গংদের সাথে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। ফারুক মিয়া জমিতে লাগানো গাছ কাটতে গেলে হামিদ মিয়া গংরা বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয় কয়েকজন মুরুব্বি বিষয়টি মিমাংসার জন্য উভয় পক্ষ নিয়ে সোমবার মাগরিব নামাজের পরে একটি সালিশ বৈঠকে বসে। সালিশের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন ফারুক মিয়া ও তার খালাতো ভাইয়ের ছেলে রবি মিয়াকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা ফারুক মিয়া ও রবি মিয়াকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তারেক উজ জামান ফারুক মিয়াকে মৃত ঘোষণা করেন এবং মুমূর্ষু অবস্থায় রবি মিয়াকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল প্রেরণ করেন। নিহত ফারুক মিয়া কাতার প্রবাসী। তিনি প্রায় ১৫ দিন পূর্বে কাতার থেকে ছুটিতে বাড়ি এসেছিলেন। মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com