মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে শিক্ষার্থীদের বাজার মনিটরিং ॥ পণ্যের মূল্য নির্ধারণ

  • আপডেট টাইম রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বাজার মনিটরিং অব্যাহত রেখেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীরা। এতে কমতে শুরু করেছে পণ্যের দাম। তাদের এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ। শিক্ষার্থীদের সাথে এ সময় সেনাবাহিনীকেও সহযোগিতা করতে দেখা গেছে। গতকাল শনিবার শহরের চৌধুরী বাজার, শায়েস্তানগর বাজার, চাষী বাজার, বগলা বাজারসহ বিভিন্ন বাজার তারা মনিটরিং করেন। এ সময় তারা গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা, খাসি ৮০০ টাকা, পোল্ট্রি ১৪০ টাকা, কক ২০০ টাকা, দেশী মোরগ ৪০০ টাকা, পিয়াজ ৭০ টাকা, রসুন ১৫০ টাকা, আদা ২০০ টাকা, আলু ৪০ টাকা, টমেটো ৭০ টাকা, পটল ৩০ টাকা, পেপে ৩০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা করে নির্ধারণ করে। সেই সাথে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর আহ্বান জানিয়ে সর্তক করেন। সেই সাথে পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়। এরপর থেকে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে নগরীতে পরিস্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষরোপন, ট্রাফিক না থাকায় যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন। দেয়ালে আলপনাসহ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন দিনরাত। এবার তারা বাজার মনিটরিংয়ে কাজে নেমেছেন। শহরের সাধারণ জনগণ শিক্ষার্থীদের সাধুবাদ ও ধন্যবাদ জানান। তাদের দাবি করেন সবজি বাজারগুলো ছিল সিন্ডিকেটের দখলে। সরকার পতনের পর কিছু কিছু জায়গায় সিন্ডিকেট ভেঙ্গে যায়। এতে করে নিত্যপ্রয়োজনীয় মালামালের দর কমতে শুরু করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com