বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আশ্রয়ণ প্রকল্পে খাবার বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে তিনি এ খাবার বিতরণ করেন। এ সময় সদর উপজেলার দীঘলবাক আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ১০০টি পরিবারের প্রতিটিকে চাল, ডাল, তেলসহ বিভিন্ন পণ্যসমেত ১৪ কেজি ওজনের শুকনো খাবারের প্যাকেট প্রদান করা হয়।
খাবার বিতরণ অনুষ্ঠানে উপকারভোগীদের উদ্দেশ্যে সংসদ সদস্য বলেন, এসব খাবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। তিনি আপনাদের ভালবাসেন বিধায় বস্তার মুখ সেলাই করিয়ে আপনাদের জন্য খাবার পাঠিয়েছেন, যেন আপনাদের খাবারে কেউ অবৈধভাবে ভাগ বসাতে না পারে। এমপি আবু জাহির আরও বলেন, নির্বাচনে যারা টাকা দিয়ে ভোট ক্রয় করতে চায়, তাঁদের যারা ভাল কিছু আসা করা যায় না। তারা টাকায় ভোট কিনে নির্বাচিত হলে জনগণের সম্পদ লুটে সেই টাকা উত্তোলন করতে চায়। এদের ব্যাপারে সতর্ক থাকুন।
সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির একইদিন সদর উপজেলায় কৃষকদের মাঝে দ্বিতীয় দফায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার এবং ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত চারজনকে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করেন।
পরে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা এবং উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় প্রধান উপদেষ্টা হিসেবে বক্তব্য রেখেছেন। এসব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা শরীফা আক্তার কুমকুম, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেবসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com