সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সকলের সহযোগিতায় পরিবেশবান্ধব শহর গড়ে তোলবো-পৌর মেয়র সেলিম

  • আপডেট টাইম বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নতুন ষ্টেডিয়ামের পাশে বাইপাস সড়ক সংলগ্ন স্থানে হবিগঞ্জ পৌরসভার বৃক্ষরোপন অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অভিযানের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক প্রভাংশু সোম মহান। প্রধান অতিথি বলেন- হবিগঞ্জ পৌরসভা যে বৃক্ষরোপন অভিযান শুরু করেছে তা পরিবেশকে আরো সুন্দর করবে। ময়লা আবর্জনা সড়িয়ে পৌরসভা বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশকে আরো সুন্দর করে তোলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই কর্মসূচীতে জেলা প্রশাসনের সহযোগিতা থাকবে বলেও তিনি আশ্বস্থ করেন।
মেয়র আতাউর রহমান সেলিম বলেন- আমরা একটি পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব শহর গড়ে তোলতে এই বৃক্ষ রোপন অভিযান শুরু করেছি। পুরো জুলাই জুড়েই আমরা এ কর্মসূচী পালন করবো। আমরা এই অভিযানে মাধ্যমে হবিগঞ্জ পৌরসভাকে সবুজায়ন করতে চাই।
ব”ক্ষরোপন কর্মসূচীতে আরো উপস্তিত ছিলেন সহকারী কমিশনার বায়েজিদ সরকার, পৌরসভার কাউন্সিলর শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু ও সাবেক পৌরকমিশনার আব্দুল মোতালিব মমরাজ। বৃক্ষরোপনে আরো উপস্থিত ছিলেন- বারী ফাউন্ডেশন, ইংলিশ নলেজ হোল্ডার্স, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ অন্যান্য সংগঠন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com