বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধ জ্বালানি মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড মাধবপুরে ২ কোটি টাকার অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ হবিগঞ্জে তীব্র লোডশেডিং চরম ভোগান্তি ॥ ক্ষোভ নবীগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৯ জন খাগাউড়ায় হত্যাকান্ডের ঘটনার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নবীগঞ্জে এডঃ আব্দুস শহীদ গোলাপের মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া মিলাদ হবিগঞ্জ পৌরসভার বদিউজ্জামান খান সড়ক পার্শ্ববর্তী দর্জিপট্টি পুকুরের ওয়াকওয়ে নির্মাণ কাজের ঢালাই শুরু মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শহরে ডিবি পুলিশের অভিযান ইয়াবাসহ যুবক গ্রেফতার চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর আর্থিক অনুদানের চেক হস্তান্তর করলেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত চিকিৎসা সহায়তার অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা সহায়তার চেক হস্তান্তর করেন। এবার ৫০ হাজার টাকা করে মোট ৪ জন সাংবাদিক চিকিৎসা সহায়তার অনুদান পান। চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান কাউছার। অনুদানপ্রাপ্ত সাংবাদিকরা হলেন, সিনিয়র সাংবাদিক হাছন আলী, দৈনিক যায়যায়দিন পত্রিকার মাধবপুর প্রতিনিধি আলা উদ্দিন আল রনি, বাংলা টিভির হবিগঞ্জ প্রতিনিধি জাকারিয়া চৌধুরী ও মাই টিভির হবিগঞ্জ প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com