মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচংয়ে সর্দার নির্বাচন নিয়ে সংঘর্ষ ॥ আহত ৩০

  • আপডেট টাইম সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে গ্রাম্য সর্দার নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে এসেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (৩০ জুন) সকাল ১১টায় বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের শেখ শাহনেওয়াজ ফুল মিয়ার বাড়িতে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন নন্দীপাড়া গ্রামের সর্দার নির্বাচন করার জন্য নন্দীপাড়া গ্রাম ও আশপাশের গ্রামের মানুষজন পূর্ব নির্ধারিত শেখ শাহনেওয়াজ ফুল মিয়ার বাড়িতে জমায়েত হয়েছিলেন। নন্দীপাড়া গ্রামের সর্দার নির্বাচনে শেখ বাবুল বক্স ও ইউপি সদস্য লোকমান মিয়া নিজেদের নাম ঘোষণা করেন। উভয় প্রার্থীর ভোটার বাছাই চলাকালে লোকমান মেম্বার ও বাবুল বক্সের লোকজনের মধ্যে বাকবিতন্ডায়র এক পর্যায়ে উভয় পক্ষ হামলায় জড়িয়ে পড়েন এবং উভয় পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষে ৩০ জনের মতো আহত হন। আহতদেরকে বানিয়াচং স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহতদেরকে হবিগঞ্জ জেলা সদর ও সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গুরুতর আহত আব্দুস সালাম (৬৫), বশির (৩৫) ও নজরুল(২৮), সুমন মিয়া (৩০)সহ আরও অনেকেই গুরতর আহত হয়েছেন। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে এসেছে। পুলিশ এ ব্যাপারে সতর্ক রয়েছে। কোন পক্ষ যদি পুনরায় কোন খারাপ পরিস্থিতি তৈরি করতে চান তাহলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com