সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

খোয়াই নদী তীরে তালগাছের চারা রোপন করেছে খোয়াই রিভার ওয়াটারকিপার

  • আপডেট টাইম শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২৮১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ খোয়াই নদী তীরে তাল গাছের চারা রোপণ করেছে খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল। গাছ মামা মো: রায়হান এর সহযোগিতায় শুক্রবার (২৮ জুন) বিকেলে বজ্রপাত নিরোধক ও পরিবেশ রক্ষার তালের চারা রোপন করা হয়। এ সময় নদী পাড়ের শিশু-কিশোর এবং আগ্রহীজনকে বিভিন্ন প্রজাতির ঔষধি, ফল ও ফুলের গাছ উপহার দেওয়া হয়। হবিগঞ্জের বিভিন্ন স্থানে গাছ লাগিয়ে ইতিমধ্যেই গাছ মামা হিসেবে পরিচিত হয়ে উঠেছেন মোঃ রায়হান। তিনি বলেন, আমাদের পরম বন্ধু গাছ লাগাতে হবে এবং এগুলো রক্ষার জন্য আন্তরিক হতে হবে। বজ্রপাতসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে বেশি করে তালগাছ লাগানো প্রয়োজন। খোয়াই রিভার ওয়াটার কিপার তোফাজ্জল সোহেল বলেন, বজ্রপাতে মানুষের মৃত্যুর হার বেড়ে চলেছে। এ থেকে বাঁচতে উচুঁ গাছ তথা তালের চারা রোপন করতে হবে। আমাদের নিজেদের জন্য এবং পরিবেশ রক্ষায় সকলকে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, তালগাছ উঁচু হওয়ায় এ গাছের মাধ্যমে বজ্রপাত থেকে আমরা রক্ষা পাই। এ ছাড়া ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে এই গাছ। তাই আসুন আমাদের নিজেদের প্রয়োজনে তালগাছসহ দেশীয় গাছ রোপন করি এবং এগুলো সংরক্ষণে উদ্যোগী হই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com