মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

বিদ্যুতের ভেলকিবাজীতে জেলার মানুষের নাভিশ্বাস

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সদরে বিদ্যুতের ভেলকিবাজীতে মানুষের নাভিশ^াস উঠেছে। কোনো সিডিউল ছাড়াই দিনে রাতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুত বিহীন থাকে পুরো শহর। আবার কোনো কোনো এলাকায় ৩-৫ ঘন্টা বিদ্যুত থাকে না। কিন্তু এর কোনো সুদোত্তর নেই বিদ্যুত বিভাগের কারো কাছে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশে বিদ্যুতের ঘাটতি নেই, কিন্তু হবিগঞ্জ জেলা সদরেই এর ভিন্নচিত্র দেখা গেছে। গ্রাহকদের অভিযোগ, পিডিবির কিছু অসাধু কর্মকর্তাদের কারণে এমনটা হচ্ছে। জরুরি প্রয়োজনে ফোন রিসিভ করাতো দূরের কথা তাদের ইচ্ছামাফিক ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং করে যাচ্ছেন। যা জেলার কোথাও এতোবেশি লোডশেডিং করা হচ্ছে না। একেতো ভ্যাপসা গরম, অন্যদিকে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর মাঝে ঘন ঘন বিদ্যুতের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুত আসা যাওয়ার কারণে রাতের বেলা মানুষ ঘুমাতে পারছেন না। এ ছাড়া ফ্রিজ, টিভিসহ ইলেক্ট্রিক সামগ্রী বিকল হয়ে যাচ্ছে। এতে করে অফিস আদালতের কাজের ব্যাঘাত ঘটে। এদিকে রাতের বেলা বিদ্যুত না থাকায় পত্রিকা প্রকাশনায় বিঘ্ন ঘটছে। গ্রাহকরা আরও জানান, দিনের বেলায়তো বিদ্যুত দেড় থেকে ২ ঘন্টা বন্ধ রাখা হয় শহরে। তার উপর রাত ১টা, ২টা, ৩টা, ৪টায় ঘুমানোর সময় বিদ্যুত বন্ধ করে রাখা হয়। যে কারণে শিশু, বৃদ্ধরা মারাত্মক ভোগান্তিতে পড়েন। এদিকে নির্বাহী প্রকৌশলী জানান, কিছু হলেই শাহজীবাজারে ৩৩ কেভি তে সমস্যা। সেখানে ফোন করা হলে বলা হয়, হবিগঞ্জের সমস্যা। এ নিয়ে ঠেলাঠেলি করেন উভয় কর্মকর্তারা। তবে পিডিবির পক্ষ থেকে বরাবরের মতো একই আশার বাণী শোনানো হয়, বলা হয়, বিদ্যুতের সরবরাহ কম হওয়ায় এমনটা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com