মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চিনি বোঝাই ট্রাক চাপায় শায়েস্তাগঞ্জে পুলিশ সদস্য রবিউল নিহত ॥ আটক ৩

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে ভারতীয় চিনি বোঝাই ট্রাক চাপায় হাইওয়ে পুলিশ কনস্টেবল রবিউল হক নিহত হয়েছেন। তিনি গত মঙ্গলবার (২৫ জুন) সুনামগঞ্জের জয়কলস হাইওয়ে থানা থেকে বদলী হয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় যোগদান করেন।
গতকাল বুধবার (২৬ জুন) ভোরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে দায়িত্ব পালনকালে সিলেট থেকে ঢাকামুখী ভারতীয় অবৈধ চিনি বোঝাই একটি ট্রাককে (ঢাকা মেট্রো-গ-৪৬৬৭) দাঁড়ানোর জন্য সিগনাল দেন। এসময় সিগনাল অমান্য করে চালক গাড়িটি রাস্তার পাশ দিয়ে নিয়ে যাওয়ার সময় গাড়ি চাকায় ঘটনাস্থলেই মারা যান রবিউল। এসময় অন্যান্য পুলিশ সদস্যরা চালকসহ ৩ জনকে আটক করে।
একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিনই ট্রাক বোঝাই ভারতীয় চিনি পাচার হচ্ছে। মাঝে মাঝে পুলিশ কিছু ট্রাক আটক করে। কিন্তু এরপরও চোরাকারবারিদের দমন করা যাচ্ছে না।
আটককৃতরা হলো ট্রাক চালক কামাল, রমজান ও মনিরুল ইসলাম। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরণ করে। নিহত কনস্টেবল রবিউলের বাড়ি চট্টগ্রামের ভূজপুর থানায়।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, ভারতীয় চিনি ভর্তি ট্রাক আটকের সময় পুলিশ কনস্টেবলকে চাপা দিলে তিনি মারা যান। এ ঘটনায় ট্রাকসহ ৩জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com