সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জের রইছগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ ৩টি দোকান পুড়ে ছাই ১৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২১৫ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পানিউম্দা ইউনিয়নের রইছগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ৩টি দোকান ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। যার ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১৭ লক্ষাধিক টাকা। গত ২১ জুন শুক্রবার বিকাল ৩ টার দিকে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আপ্রাণ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন। অগ্নিকাণ্ডের শিকার ফাতেমা ইলেকট্রনিক এন্ড ভেরাইটিজ স্টোরের স্বত্বাধিকারী মোঃ জিয়াউর রহমান কান্না জড়িত কন্ঠে বলেন, ঘটনার সময় তিনি দোকানেই ছিলেন, কোনো কিছু বুঝে উঠার আগেই হঠাৎ দোকান ঘরের চারিদিকে আগুনের লেলিহান শিখা দেখে প্রাণপণ চেষ্টা করে তিনি জীবন ঝুঁকি নিয়ে ঘর থেকে বের হন। এ সময় তার মাথার চুল পর্যন্ত জ্বলে যায়। তবে ভাগ্যক্রমে বেঁচে যান। উপস্থিত লোকজন আপ্রাণ চেষ্টা করেও আগুন নেভাতে পারেননি। পরে খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে প্রাণপণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে পাশ্ববর্তী নির্মল দেবের জুয়েলার্সের দোকান ও শাহ্ কামালের চা স্টল ও ভেরাইটিজ স্টোর পুড়ে ছাঁই হয়ে যায়। এতে ফাতেমা ইলেকট্রনিক এন্ড ভেরাইটিজ স্টোরের ৩৬০টি ফ্যান সহ ইলেকট্রনিক, সাপ্লাইেয়র মালামাল সহ প্রায় ১৬ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। নির্মল দেবের জুয়েলার্সের ৫০ হাজার টাকার মালামাল ও শাহ্ কামাল মিয়ার দোকান পুড়ে ১ লক্ষ টাকার মালামাল সহ ৩টি দোকানে প্রায় ১৭ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com