বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

চুনারুঘাটে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম বুধবার, ৫ জুন, ২০২৪
  • ১৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলায় জমিতে হালচাষ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার মিরাশী ইউনিয়নের রূপসপুর গ্রামের দক্ষিণ হাওরে এ ঘটনা ঘটে বলে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান। মৃতরা হলেন- উপজেলার ভুলারজুম গ্রামের বাসিন্দা আব্দুস সালাম (৪০) এবং রূপাসপুর গ্রামের বাসিন্দা প্রসু দেবনাথ (৪০)। স্থানীয়দের বরাতে ওসি হিল্লোল বলেন, সালাম ও প্রসু পাওয়ার টিলার দিয়ে রূপসপুর দক্ষিণ হাওরে ধানের জমিতে হালচাষ করছিলেন। এ সময় সেখানে বজ্রপাত হলে প্রসু ঘটনাস্থলেই মারা যায়। “পরে স্থানীয়রা আহত অবস্থায় সালামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ওসি বলেন, মারা যাওয়া দুই কৃষকের পরিবারকে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com