মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

তেলিয়াপাড়া বাগান থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উপজেলার তেলিয়াপাড়া চা বাগান থেকে এই গাজা উদ্ধার করে ডিবি পুলিশ। এ বিষয়ে গতকাল রবিবার রাত ৯টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় পুলিশ সুপার বলেন, জেলায় যোগদান করেই বিপুল পরিমাণ মাদকসহ ব্যবসায়ীদের আটক করা হচ্ছে। জুয়াসহ বিভিন্ন অপরাধ বন্ধ হয়ে যাচ্ছে। এরপরও যারা এসবের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে। কাউকেই ছাড় দেয়া হবে না। গতকাল রবিবার সকালে ডিবির ওসি নুর হোসেন মামুনের নেতৃত্বে এসআই সত্যজিৎ চক্রবর্তী, এএসআই হালিমসহ একদল পুলিশ মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উল্লেখিত স্থান থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে ওই এলাকার বিশু তাতির পুত্র আসামি আশিক তাতি (৩২), বাচ্চু মিয়ার পুত্র সুজন মিয়া (৩৮) ও দূর্ন তাতির পুত্র সন্তোষ তাতি (৪৫) পালিয়ে যায়। এ ঘটনায উল্লেখিতদের নাম উল্লেখ করে মাধবপুর থানায় মামলা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার মূল্য কয়েক লক্ষ টাকা। পুলিশ সুপার আরও জানান, উল্লেখিত আসামিসহ আরও মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com