সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

নবীগঞ্জে বাস-সিএনজির সংঘর্ষে ১ নারী নিহত

  • আপডেট টাইম শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২১৬ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হ্যাপী আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ আহত হয়েছেন আরও ৫ জন। গতকাল শুক্রবার (১৭ মে) বিকাল সাড়ে ৬টার দিকে সুনামগঞ্জ-আউশকান্দি-ঢাকা মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জিয়াপুরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৩ জনকে নবীগঞ্জ উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত হ্যাপী বেগম জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামের ফটিক মিয়ার মেয়ে। আহতদের মধ্য একজন হ্যাপীর ছোট ভাই সেজেল মিয়া। বাকিদের নাম পরিচয় তাতক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৬টার দিকে সৈদপুর থেকে ইনাতগঞ্জগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ইনাতগঞ্জ থেকে শেরপুরগামী একটি বাসের সংঘর্ষ হয়। এ ঘটনায় সিএনজির এক যাত্রী নিহত এবং চালকসহ পাঁচজন আহত হন। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর কবির জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com