মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে মদ খেয়ে মাতলামি মাতালকে ৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৪৮ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে মদ খেয়ে মাতলামী করার অভিযোগে এক মাতালকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত মাতাল হচ্ছে-কালিকাপুর গ্রামের বজলু মিয়ার ছেলে ইসমাঈল মিয়া (৩৫)। পুলিশ সূত্রে জানা যায়-গত সোমবার বিকালে নোয়াপাড়ার কায়সার নগর এলাকায় ইসমাইল মিয়া ও পৌরসভার কাটিয়ারা গ্রামের জারদ আলীর ছেলে মোঃ হেলাল মিয়া মদ খেয়ে মাতলামী করছিল। এ খবর পেয়ে মাধবপুর থানার এস.আই.সামস্-ই-তাব্রীজ তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসেন। গতকাল মঙ্গলবার দুপুরে তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম এর কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমান আদালত স্থাপন করে ইসমাইল মিয়াকে ৫হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অপরদিকে গ্রেফতারকৃত অপর মাতাল পৌরসভার কাটিয়ারা গ্রামের জারদ আলীর ছেলে মোঃ হেলাল মিয়া (৩৫)’র বিরুদ্ধে লাখাই থানায় মামলা থাকায় তাকে লাখাই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com