সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সপ্তাহব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নবীগঞ্জে পুষ্টি সপ্তাহ উদযাপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সপ্তাহব্যাপী পুষ্টি বিষয়ক নানা আয়োজনের মধ্য দিয়ে নবীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আব্দুস সামাদের সভাপতিত্বে ও আরএমও ডা. চম্পক কিশোর সাহা সুমনের পরিচালনায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টান হয়। এর আগে সপ্তাহব্যাপী পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, মায়েদের নিয়ে পুষ্টিকর রান্না প্রতিযোগিতা, এতিমখানায় পুষ্টিকর খাবার বিতরণ, স্বাস্থ্য বার্তা, পুষ্টি বার্তা পৌঁছানোসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্টিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স লুৎফা বেগম, বড় শাখোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী প্রমূখ। সভায় হাসপাতালের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় কুইজ কুইজ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থী ও পুষ্টিকর রান্না প্রতিযোগীতায় বিজয়ী মায়েদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, মেধাবী জাতি গঠনে শিশুসহ দেশের সকল জনগোষ্ঠীর পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ এবং ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টিতে সকলকে সচেতন থাকতে হবে এবং সমন্বিতভাবে কাজ করে যেতে হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com