বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় কাল ভোট গ্রহন ॥ আজ যাচ্ছে ব্যালট পেপারসহ মালামাল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল ৮ মে। এবার ভোটের আগের দিন (৭ মে) অন্যান্য মালামালের সঙ্গে উপজেলা পরিষদের বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
গতহকাল সোমবার (৬ মে) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত নির্বাচন পরিচালনা-২ (অধিশাখা) এর উপ-সচিব আতিয়ার রহমানের সই করা ওই চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
চিঠিতে বলা হয়েছে, আগামী ৮ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য বানিয়াচং, আজমিরীগঞ্জসহ ২৪ উপজেলা পরিষদের ভোটকেন্দ্রে ভোট গ্রহণের আগের দিন নির্বাচনী মালামালের সঙ্গে ব্যালট পেপার প্রেরণের জন্য নির্বাচন কমিশন অনুমতি দিয়েছেন। ওই চিঠিতে সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। প্রসঙ্গত, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপে ১৫০ উপজেলায় ভোট হবে আগামী ৮ মে। এরপর দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ভোট ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট ৬ জুন অনুষ্ঠিত হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com